ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গরুর মাংস দিয়ে যত ধরনের খাবার তৈরি করা হয় তার মধ্যে বিফ কারী খায়নি এমন মানুষ খুজে পাওয়া দায় (যারা গরুর মাংস খেয়ে থাকেন)। ঘরোয়া যে কোনো আয়োজন হোক অথবা উৎসব, খাবার টেবিলে এই খাবারটি যোগ করে আলাদা মাত্রা। তাই আজ দেখে নিন বিফ কারী‘র নয়া রেসিপি।
যা যা লাগছে: গরুর মাংস ২ কেজি, আদা পেস্ট ৩ টেবিল চামচ, রসুন পেস্ট ২ টেবিল চামচ, জিরা পেস্ট ১ টেবিল চামচ, ধনে পেস্ট ২চা চামচ, পোস্ত দানার পেস্ট ১ চা চামচ, জয়ফল, জায়েত্রী পাউডার বা পেস্ট ১ চা চামচ, টক দই ১ কাপ, পেঁয়াজ বাটা ১/২ কাপ, দুধ ১ কাপ, ভাজা গরম মাশলা গুঁড়া ১ চা চামচ, গোটা গরম মসলা ও দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ ২-৩ টুকরা, ভাজা পেঁয়াজ (বেরেস্তা), ১/২ কাপ কেওড়া, এসেন্স ১ চা- চামচ, লবণ, স্বাদমতো চিনি, ১ চা চামচ তেল এবং ঘি ১ টেবিল চামচ।
মাংস প্রস্তুত: গরুর মাংসের টুকরো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিন। সমস্ত পানি নিষ্কাশন করুন। মাংসের টুকরোগুলির সাথে মেরিনেটের উপাদানগুলি ভালভাবে মিশ্রিত করুন, দুই বা তিন ঘন্টা ম্যারিনেট করুন।
তৈরি পদ্ধতি: একটি গভীর প্যানে তেল এবং ঘি গরম করুন। আস্ত গরম মসলা একটু ভাজুন। পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ ভাজুন। ম্যারিনেট করা গরুর মাংস, অর্ধেক ভাজা পেঁয়াজ, লবণ রাখুন এবং ২০-৩০ মিনিটের জন্য মাঝারি আঁচে রান্না করুন। ৩০ মিনিট পর নারকেল দুধ, চিনি যোগ করুন এবং ভালভাবে মেশান। ঢেকে ৩০-৪০ মিনিট বা নরম হওয়া পর্যন্ত রান্না করুন। হয়ে গেলে কেওড়া এসেন্স এবং গরম মসলা গুঁড়ো দিন (যারা কেওড়া লাইক করেননা, তারা এটি স্কিপ করতে পারেন)। ৩-৪ মিনিটের জন্য রান্না করে ভাজা পেঁয়াজ ছিটিয়ে পোলাউ বা খিচুড়ি বা নানের সাথে পরিবেশন করুন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.
































Recent Comments