শুক্রবার, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবিশ্বকাপের ফাইনাল মাতাবেন শাকিরা, বিবার ও ম্যাডোনারা
spot_img
spot_img

বিশ্বকাপের ফাইনাল মাতাবেন শাকিরা, বিবার ও ম্যাডোনারা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্বকাপের ফাইনাল মানেই কোটি মানুষের চোখ মাঠে। তবে এবার ফুটবলের সবচেয়ে বড় লড়াইয়ের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছে সংগীতও। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালের বিরতিতে বসছে সুপার বোলের আদলে তারকাখচিত হাফটাইম শো। আর সেই মঞ্চে পারফর্ম করবেন জাস্টিন বিবার, শাকিরা, ম্যাডোনা, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস, বার্না বয়সহ আরও কয়েকজন বিশ্বখ্যাত শিল্পী।

আগামী ১৯ জুলাই (বাংলাদেশ সময় রাত ১টা) নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। ম্যাচের ১১ মিনিটের বিরতিকে স্মরণীয় করে তুলতেই এই বিশেষ আয়োজন। ফুটবল বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম ফাইনালে যুক্ত হচ্ছে হাফটাইম শো।

অনুষ্ঠানটির সৃজনশীল তত্ত্বাবধানে রয়েছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন। তাঁর পরিকল্পনায় বিবার, শাকিরা, ম্যাডোনা ও বিটিএসের পাশাপাশি মঞ্চে উঠবেন আফ্রোবিট তারকা বার্না বয়, ভেনেজুয়েলার বিশ্বখ্যাত কন্ডাক্টর গুস্তাভো দুদামেল এবং নিউইয়র্কের পিএস২২ কোরাস। কোল্ডপ্লেও বিশেষ পরিবেশনায় অংশ নেবে।

বিশ্বকাপের ইতিহাসের অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাস্টিন বিবার। এক বিবৃতিতে তিনি বলেন, ‘বিশ্বকাপ পুরো পৃথিবীকে এক সুতোয় বেঁধে রাখে। এই ঐতিহাসিক আয়োজনের অংশ হতে পারা আমার জন্য গর্বের। সবচেয়ে আনন্দের বিষয়, এই উদ্যোগ শিশুদের শিক্ষার জন্য কাজ করবে।’

বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’-এর অন্যতম শিল্পী বার্না বয়ও জানিয়েছেন, ফাইনালের মঞ্চে আফ্রিকার প্রতিনিধিত্ব করা তাঁর জন্য গর্বের। জানা গেছে, শাকিরার সঙ্গে গাওয়া এই গানটিও হাফটাইম শোতে পরিবেশিত হতে পারে।

শুধু সংগীত তারকারাই নন, শিশুদের জন্যও থাকছে বিশেষ চমক। জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসেমি স্ট্রিট-এর পরিচিত চরিত্রগুলোর পাশাপাশি কারমিট দ্য ফ্রগ ও মিস পিগিও অংশ নেবে এ আয়োজনে।

এ আয়োজনের লক্ষ্য শুধু বিনোদন নয়। হাফটাইম শো থেকে প্রাপ্ত অর্থ ব্যয় হবে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়াতে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments