সোমবার, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিবীমা গ্রাহকের দাবি পরিশোধে জমি বিক্রি করতে হবে কোম্পানিগুলোকে: অর্থমন্ত্রী
spot_img
spot_img

বীমা গ্রাহকের দাবি পরিশোধে জমি বিক্রি করতে হবে কোম্পানিগুলোকে: অর্থমন্ত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বীমা গ্রাহকদের দাবি পরিশোধে কোম্পানিগুলোকে নিজেদের জমি বিক্রি করতে বাধ্য করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকদের দাবি পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের বৈঠকে এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘বীমা কোম্পানিগুলোকে বাধ্য করা হচ্ছে তাদের জমি বিক্রি করে বীমাকারীদের দাবি পরিশোধ করার জন্য। যেসব কোম্পানি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এটি করতে পারবে না, তাদের বিরুদ্ধে আরও অধিকতর কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি বলেন, ‘আমাদের ব্যাংকিং খাতে ও আর্থিক খাতে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এটি তার একটি প্রতিফলন। আর এটিকে সুশৃঙ্খল করতে প্রয়োজনীয় ব্যবস্থা খুব কঠোরভাবে নেওয়া হচ্ছে।’ব্যাংক সেবা নিন

অর্থমন্ত্রী আরও বলেন, যেসব বীমা কোম্পানি নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকদের দাবি পরিশোধ করতে পারবে না, তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সংসদে আইন এনে এসব কোম্পানির বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, ‘প্রয়োজনীয় ক্ষেত্রে সংসদে আইন আনা হবে। আইনের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

এ মুহূর্তে বিষয়টি ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি অর্থমন্ত্রী। তবে প্রয়োজনে সংসদে আইন প্রণয়নের মাধ্যমে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, এ পর্যন্ত বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) মাধ্যমে সমস্যাগ্রস্ত আটটি কোম্পানির মোট ২২ হাজার ৩০ জন বীমাগ্রাহককে ৮৪ কোটি ৬ লাখ ৩৫ হাজার ৯৫৫ টাকার বীমা দাবি পরিশোধ করা হয়েছে।

তিনি বলেন, ‘এ কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দক্ষ ও নিরপেক্ষ অডিট ফার্ম নিয়োগ এবং পৃথক ব্যাংক হিসাবের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে দাবি নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments