ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে তাল্লু স্পিনিং মিলস্ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর আজ কমেছে ২৫ দশমিক ১৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬৮৫ বারে ৩৬ লাখ ৯১ হাজার ৬০৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৯৯ লাখ ৩০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ফু-ওয়াং ফুডসের শেয়ার দর আজ কমেছে ৬ দশমিক ৪৩ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ১৩২ বারে ৮৪ লাখ ৩ হাজার ৯৮৩টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩২ লাখ ৬০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ফারইস্ট ইসলামী লাইফের শেয়ার দর আজ কমেছে ৬ দশমিক ৩২ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ২০৩ বারে ১৫ লাখ ৩১ হাজার ৯৮৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৬ কোটি ৬০ লাখ ৯০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – দেশ গার্মেন্টসের ৬.০৬ শতাংশ, প্রাইম ইসলামী লাইফের ৫.৬২ শতাংশ, অরিয়ন ইনফিউশনের ৫.০৪ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৪.৯৯ শতাংশ, সিনো বাংলার ৪.৫১ শতাংশ, ফরচুন সুজের ৪.৩৭ শতাংশ এবং অগ্নি সিস্টেমসের ৪.০৩ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments