ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার সিমেন্ট মিলস্ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর আজ কমেছে ৭ দশমিক ১৩ শতাংশ। কোম্পানিটি ৬৯৪ বারে ২ লাখ ৩৫ হাজার ১৯১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৩৮ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইস্টার্ন ইন্সুরেন্সের শেয়ার দর আজ কমেছে ৪ দশমিক ৭৯ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৮০৭ বারে ১২ লাখ ৭৮ হাজার ৭৭টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৪৯ লাখ ১০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা বীকন ফার্মাসিউটিক্যালসের শেয়ার দর আজ কমেছে ৪ দশমিক ৪৫ শতাংশ। কোম্পানিটি ৫৮৩ বারে ১ লাখ ৪৫ হাজার ৪৯০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – স্কয়ার টেক্সটাইলের ৪.৩৮ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৪.৩৩ শতাংশ, জুট স্পিনার্সের ৪.১৯ শতাংশ, নর্দান ইসলামি ইন্সুরেন্সের ৩.৮৯ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৩.৭৬ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৩.৭৪ শতাংশ এবং তাল্লু স্পিনিংয়ের ৩.৭৩ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
























Recent Comments