ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ঘোষিত ডিভিডেন্ডের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- কোহিনুর কেমিক্যাল ও নিউ লাইন ক্লোথিংস লিমিটেড।
সূত্র জানায়, কোম্পানি দুইটি ৩০ জুন,২০২০ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ রোববার ৩ জানুয়ারি বিও হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, আলোচ্য বছরে কোহিনুর কেমিক্যাল ৪৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ স্টক। অন্যদিকে নিউ লাইন ক্লোথিংস ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে, যার ৫ শতাংশ স্টক।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments