ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানি ডিভিডেন্ডের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। সিডিবিএল ও ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই অ্যালুমিনিয়াম ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড
সূত্র জানায়, কোম্পানি দুইটি ৩০ জুন,২০২০ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ ২৪ ডিসেম্বর বিও হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, আলোচ্য বছরে বিডি থাই ৬ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ৩ শতাংশ বোনাস। অন্যদিকে ইউনাইটেড পাওয়ার ১৫৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে, যার ১০ শতাংশ বোনাস।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

































Recent Comments