শনিবার, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শান্ত
spot_img
spot_img

ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শান্ত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গ্রুপ পর্ব থেকে তিন ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে উঠেছিল বাংলাদেশ দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো আসরে এটাই টাইগারদের সর্বোচ্চ জয়। তবে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ হয়ে গেল একদম অচেনা। তিন ম্যাচের সবগুলোই হেরেছে তারা। শেষ ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে ১১৫ রানও তাড়া করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল।

পুরো টুর্নামেন্টে দলের ফলে সন্তুষ্ট নন নাজমুল হোসেন শান্ত। আফগানদের কাছে হারের পর সংবাদ সম্মেলনে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তার মতে ব্যাটিং ব্যর্থতার কারণে খারাপ করেছে দল। শান্ত বললেন, ‘সব মিলিয়ে টুর্নামেন্ট নিয়ে বলব, আমরা দল হিসেবে পুরো বাংলাদেশের সমর্থকদের হতাশ করেছি। যারা আমাদের খেলা দেখেন, সব সময় আমাদের সমর্থন করেন, তাদের আমরা হতাশ করেছি। আমি দলের পক্ষ থেকে ক্ষমাপ্রার্থী। ব্যাটিং গ্রুপ আমরা দেশের মানুষকে ওইরকম ভালো কিছু দিতে পারিনি। এটার জন্য আমরা দুঃখিত।

ব্যাটিং ব্যর্থতার কথা স্বীকার করে শান্ত বলেছেন, ‘আমরা ব্যাটিং গ্রুপ হিসেবে দেশের মানুষকে ভালো কিছু দিতে পারিনি। এটার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। সামনের দিকে আমাদের এটাই চেষ্টা থাকবে, কীভাবে এখান থেকে বের হয়ে আসতে পারি।

সমর্থনের যোগ্য প্রতিদান দিতে না পারলেও তাদের দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি ছিল না বলে জানান শান্ত, ‘ইতিবাচক দিক অবশ্যই বোলাররা খুবই ভালো বোলিং করেছে। রিশাদ এরকম একটা প্রতিযোগিতায় এসে সবগুলা ম্যাচে ভালো বোলিং করেছে। তো বেশ কিছু ইতিবাচক দিকও ছিল। তবে ব্যাটিংয়ের দিক থেকে আমরা সমর্থকদের হতাশ করেছি। দেশের মানুষকে আমরা বলতে গেলে কষ্ট দিয়েছি। তবে এটাও আমি বলতে চাই, চেষ্টার কমতি ছিল না। শতভাগ দিয়ে সবাই চেষ্টা করেছে। সবাই নিজের কাজে সৎ ছিল। তবে দিন শেষে আমরা পারিনি। তাই এটার জন্য দলের পক্ষ থেকে ক্ষমা চাইছি।’

আফগানদের কাছে হারটা মেনে নিতে পারছেন না শান্ত। ৮ রানের এই হার বাংলাদেশের অধিনায়ককে ভীষণ পোড়াচ্ছে, ‘হার অনেক হতাশার এবং অনেক কষ্টেরও। এই ম্যাচ খেলতে আসার আগে সবারই পরিকল্পনা ছিল ম্যাচটা আগে আমরা জিতবো। কিন্তু যদি সে রকম পরিস্থিতি হয়, ওই সুযোগটা আমরা নেবো (সেমিফাইনালের সমীকরণ)। যেটা আমাদের হাতে ছিল, সেটা নিতে পারিনি। পুরো ব্যাটিং গ্রুপই বাজে বাজে সিদ্ধান্ত নিয়েছি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments