রবিবার, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাভারতে ১-০ ব্যবধানে সিরিজ জিতলো বাংলাদেশের স্কুল ক্রিকেটাররা
spot_img
spot_img

ভারতে ১-০ ব্যবধানে সিরিজ জিতলো বাংলাদেশের স্কুল ক্রিকেটাররা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রথম তিন দিনের ম্যাচে ১৭৪ রানের বড় জয়। আর দ্বিতীয় তিন দিনের ম্যাচ ড্র’ হয় তাতে মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে প্রাইম ব্যাংক-বিসিবি অনূর্ধ্ব-১৬ কম্বাইন্ড স্কুল দল।

টস জিতে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে মুম্বাই ২১৪ রানে অলআউট হয়। মুম্বাইয়ের হয়ে রাজা মির্জা ৫৬ ও অনিকেট সিং ৪৮ রান করেন। শেখ ইমতিয়াজ শিহাব বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন। এ ছাড়া ২টি করে উইকেট নেন শামিমুল ইসলাম এবং মোহাম্মদ সবুজ।

জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশের স্কুলের ক্রিকেটাররা ২৩৪ রানে অলআউট হয়। ২১১ বল খেলে সর্বোচ্চ ১০৩ রান করেন কালাম সিদ্দিকি। এ ছাড়া রিফাত বেগের ব্যাট থেকে আসে ৪৫ রান।

২৩ রানে পিছিয়ে থেকে মুম্বাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে রানের পাহাড় গড়ে। তারা থামে ৩৩৫ রান করে। তাদের দ্বিতীয় ইনিংস শেষ হতেই ম্যাচটি ড্র ঘোষণা করা হয়। সর্বোচ্চ ১১৩ রান করেন প্রতীক যাদব। এ ছাড়া ৯০ রান করেন আয়ূস ভার্তক। দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি শিহাব। তিনি নেন ৪ উইকেট।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments