সোমবার, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিভোক্তাপর্যায়ে বাড়ল জ্বালানি তেলের দাম
spot_img
spot_img

ভোক্তাপর্যায়ে বাড়ল জ্বালানি তেলের দাম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম আবারও বাড়িয়েছে সরকার। জুন মাসের জন্য পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হবে।

নতুন এই মূল্য আগামীকাল ১ জুন থেকে কার্যকর হবে।

এর আগে গত ৩০ এপ্রিল প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মে মাসে প্রতি লিটার ডিজেলের দাম ছিল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা।

এরও আগে গত ১৮ এপ্রিল সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছিল। আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসেই দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments