ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন ও মিনারেলের সমন্বয় আছে মাশরুমে। যা এখন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। শরীরের ইমিউন সিষ্টেমকে উন্নত করে মাশরুম। তাছাড়া মাশরুমের রয়েছে অনেক পুষ্টিগুণ। আর এই মাশরুম দিয়ে কিভাবে একটি মজাদার খাদ্য উপাদান তৈরি করা যায় সেই রেসিপিই জেনে নিন।

অনেক জনপ্রিয় গার্লিক মাশরুম, যা প্রায় অনেক রেষ্টুরেন্টেই পাওয়া যায়। আর এই গার্লিক মাশরুম খেতে আমাদের পাড়িজমাতে হয় কাছের বা দূরের রেষ্টুরেন্টে। কিন্তু এই মজাদার গার্লিক মাশরুম আপনি খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারেন। এর জন্য প্রয়োজন হবে-
* মাশরুম
* চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের দানাদার গুড়ো
* রসুন
* অরিগেনো
* লবন
* তেল
প্রণালী- এক চা চামচ পরিমান তেলে রসুন কুচি সামান্য ভেজে তাতে স্লাইস করা মাশরুম দিয়ে পরিমান মত লবন দিতে হবে। কিছুক্ষণ নাড়ার পর তাতে চিলি ফ্লেক্স দিয়ে আবার নাড়তে হবে। এবারে অরিগেনো ছিটিয়ে হালকা নেড়ে নামিয়ে ফেলুন। পছন্দের মজাদার গার্লিক মাশরুম আপনার পছন্দ মত পরিবেশন করুন।
উল্লেখ্য, যেকোনো সুপার শপ বা কিছু কিছু মুদি দোকানে পেয়ে যাবেন এই মাশরুম। ভালো হয় এক্ষেত্রে যদি ক্যান মাশরুম ব্যাবহার করা যায়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments