ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আফগানিস্তানের ফাইজাবাদ শহরের দক্ষিণ-দক্ষিণপূর্বে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে এই ভূমিকম্প অনুভূত হয়। আফগানিস্তানের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) বরাত দিয়ে শনিবার এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এনসিএস এক টুইটে জানিয়েছে, রাত ১২টা ৪৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ফাইজাবাদ শহরের ১৮৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে ভূপৃষ্ঠের ২১৫ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পে কেউ হতাহত হয়েছে কি-না বা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি-না সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত ২৬ জুন আফগানিস্তানের ফাইজাবাদ শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩১ কিলোমিটার গভীরে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments