বৃহস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনমাত্র ৪ দিনে ১০০ কোটির বেশি আয় করেছে ‘বারিসু’ সিনেমা
spot_img
spot_img

মাত্র ৪ দিনে ১০০ কোটির বেশি আয় করেছে ‘বারিসু’ সিনেমা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: থালাপাতি বিজয় অভিনীত আলোচিত সিনেমা ‘বারিসু’। ভামসি পায়দিপল্লী পরিচালিত এ সিনেমায় বিজয়ের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা।

গত ১১ জানুয়ারি মুক্তি পেয়েছে এ সিনেমার তামিল-হিন্দি ভার্সন। মুক্তির প্রথম দিনে বক্স অফিসে দারুণ সাড়া ফেলে সিনেমাটি। মুক্তির চারদিনে বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির বেশি আয় করেছে! ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা এক টুইটে জানিয়েছেন, ‘বারিসু’ সিনেমাটি বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির বেশি আয় করেছে।

বলিউড তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘বারিসু’ সিনেমাটি আয় করেছে ৪৬.৯ কোটি রুপি, দ্বিতীয় দিনে ২০.৮৫ কোটি রুপি, তৃতীয় দিনে ১৭ কোটি রুপি ও চতুর্থ দিনে ২৩ কোটি রুপি। বিশ্বব্যাপী যার মোট আয় দাঁড়িয়েছে ১০৭ কোটি ৭৫ লাখ রুপি।

পারিবারিক গল্প নিয়ে নির্মিত হয়েছে বিজয়-রাশমিকার এই সিনেমা। শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশন্সের ব্যানারে এটি প্রযোজনা করছেন দিল রাজু। আনুমানিক ৩ হাজার স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। মুক্তির আগেই সিনেমাটি ১০০ কোটি রুপি আয় করেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments