মঙ্গলবার, ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলামা-ছেলের আবেগময় মুহুর্ত দেখলো সারাবিশ্ব
spot_img
spot_img

মা-ছেলের আবেগময় মুহুর্ত দেখলো সারাবিশ্ব

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অবশেষে বিশ্বকাপের শিরোপা ধরা দিলো লিওনেল মেসির হাতে। টাইব্রেকারে নেওয়া মন্টিয়েলের চতুর্থ শটটা জালে ঘড়াতেই  হাঁটু গেড়ে বসে পড়লেন মেসি, দুই হাতেও মুখ ঢেকে লুকাতে চাইলেন চোখের অশ্রু। যে অশ্রুতে শিরোপা স্বপ্নপূরণের আনন্দ আর আলবিসেলেস্তারদের আবেগময় ভালোবাসা ও প্রশান্তি।

মেসি নিজেও হয়তো বিশ্বাস করতে পারছিলেন না  যে বিশ্বকাপটা জিতে গেছেন তারা। মেসির ঘোর কাটলো সতীর্থদের আলিঙ্গনে। সতীর্থদের বাঁধন ছাড়িয়ে লুসাইলের সবুজ ঘাসে আনমনেই হাটতেছিলেন মেসি। তখনই পেছন থেকে তার মা সেলিয়া মারিয়া কুচিত্তিনি জরিয়ে ধরলেন মেসিকে মাকে দেখেই জড়িয়ে ধরেন মেসি ও। তখনি দেখা গেল মা-ছেলের আবেগময় মুহুর্ত।

কাতার বিশ্বকাপের ফাইনালে শুরু থেকেই মাঠে উপস্থিত ছিলেন সেলিয়া মারিয়া কুচিত্তিনি। ভিআইপি গ্যালারি থেকেই দেখছিলেন ছেলের খেলা। ছেলে যখন দেশকে সপ্নের বিশ্বকাপ জিতিয়েই দিলো তারপর আর থাকতে পারলেন না গ্যালারিতে। ছুটে চলে আসলেন ছেলের কাছে।

মাঠের মাঝে মা-ছেলের আবেগময় দৃশ্য দেখলো সারাবিশ্ব, সেখান থেকেই দেখা গেলো জড়িয়ে ধরেই কাঁদছেন তারা। এই কান্না অবশ্য সপ্নের শিরোপা জেতার কান্না।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments