রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনমা হওয়ার গুঞ্জন দীপিকা পাডুকোনের
spot_img
spot_img

মা হওয়ার গুঞ্জন দীপিকা পাডুকোনের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মা হওয়ার গুঞ্জন শুনা যাচ্ছে দীপিকা পাডুকোনের। স্বামী রণবীর সিংয়ের সঙ্গে সন্তানের নাম নিয়ে আলোচনা করায় সংবাদের শিরোনামে এ নায়িকা। ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করছে হয়তো ‘মা’ হতে যাচ্ছেন দীপিকা। এমন আলোচনায় কোনো মন্তব্য না করেই মুম্বাই ছাড়লেন দীপিকা।

জানা যায়, চলতি মাসের ১৬-২৮ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য ৭৫তম কান উৎসবে জুরির দায়িত্ব পালন করবেন দীপিকা। উৎসবটি নিয়ে ব্যস্ত থাকবেন তিনি। আর এ কারণেই মুম্বাই ছেড়েছেন দীপিকা। দীপিকার আগে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন, বিদ্যা বালান, নন্দিতা দাস ও শর্মিলা ঠাকুর কান চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডের সদস্য হয়েছিলেন।

অন্যদিকে বর্তমানে বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন দীপিকা। সেই তালিকায় রয়েছে সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’, হৃতিক রোশনের সঙ্গে ‘ফাইটার’, প্রভাসের সঙ্গে ‘প্রজেক্ট কে’ ও অমিতাভ বচ্চনের সঙ্গে ‘দ্য ইন্টার্ন’ বিগ বাজেটের আলোচিত সিনেমাগুলো।

উল্লেখ্য, এ বছর উৎসবের সেরা পুরস্কার ‘পাম দো’র নির্বাচনে কমিটির জুরিদের অন্যতম দীপিকা। আগামী ২৮ মে জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। দীপিকা ছাড়া এই জুরি বোর্ডের অন্য সদস্যরা হলেন ব্রিটিশ অভিনেত্রী ও পরিচালক রেবেকা, সুইডিশ অভিনেত্রী নুমি রাপাস, ইতালিয়ান অভিনেত্রী ও পরিচালক জেসমিন ত্রিনকা, ইরানি পরিচালক আসগর ফারহাদি, ফরাসি পরিচালক লাদি লি, মার্কিন পরিচালক জেফ নিকোলস এবং নরওয়ের পরিচালক জোয়াচিম ট্রায়ার।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments