
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তাকিকাভুক্ত কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেড তাদের পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি তাদের বর্তমান শেয়ারহোল্ডার মাল্টি সোর্সিং লিমিটেডের কাছে শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বৃদ্ধি করবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটির বর্তমান শেয়ারহোল্ডার মাল্টি সোর্সিং লিমিটেডের কাছে ১৭ লাখ ৮ হাজার ২৭৫টি শেয়ার প্রতিটি ১০ টাকা করে ইস্যু করবে। এতে কোম্পানিটির পরিশোধিত মূলধন ৫ কোটি ১৪ লাখ ৭৬ হাজার ৫৬০ টাকা থেকে ৬ কোটি ৮৫ লাখ ৫৯ হাজার ৩০৯ টাকায় উন্নীত হবে। কোম্পানিটির একীভূতকরণ স্কীম অনুযায়ী এ মূলধন বৃদ্ধি করা হবে বলে জানা গেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.


































Recent Comments