ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পেটের চর্বি কমাতে অনেকেই অনেক পদ্ধতি অবলম্বন করেন। ব্যায়াম ও সুষম খাবার পেটের মেদ কমাতে সহায়তা তো করেই, পাশাপাশি নির্দিষ্ট কিছু ফলমুল খেলে এ প্রক্রিয়া আরও ত্বরান্বিত হয়। চলুন পেটের মেদ ঝরাতে উপকারী কিছু ফল সম্পর্কে জেনে নেওয়া যাক।

আনারস: আনারসে আছে ব্রোমেলাইন। এটি হজমের উৎসচেক ক্ষরণে সাহায্য করে। ফলে হজম ভাল হয়। আনারসের অ্যাসিডিক উপাদান শরীরে জমে থাকা টক্সিন বের করতেও সাহায্য করে।
আঙুর: আঙুরে রয়েছে এমন উপাদান, যা খেলে পেটের মেদ ঝরানো সহজ হয়ে যাবে। আঙুর রক্তে ইনসুলিনের মাত্রাও কমায়।
তরমুজ: তরমুজে ক্যালোরির পরিমাণ একেবারে কম। এতে আছে লাইকোপেন ও অ্যামিনো অ্যাসিড। এগুলো হজম ক্ষমতা বৃদ্ধি করে। পেটের মেদ গলাতেও তরমুজের জুড়ি মেলা ভার।
লেবু: ওজন কমানোর সবচেয়ে কার্যকরী উপকরণ। ভিটামিন সি থাকায় লেবু মেদ ঝরিয়ে দেয় সহজেই। ঈষদুষ্ণ জলে লেবুর রস মিশিয়ে খেলে ওজন কমবে।
আপেল: আপেলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও অ্যান্টি-অক্সিড্যান্ট। যা খিদে নিয়ন্ত্রণ করে। এছাড়া হজমশক্তি বৃদ্ধিতেও আপেল সাহায্য করে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments