বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলামেলবোর্নে অনিশ্চিত ভারতের ‘ঘুম হারাম’ করা হেড
spot_img
spot_img

মেলবোর্নে অনিশ্চিত ভারতের ‘ঘুম হারাম’ করা হেড

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভারতের মাথাব্যথার কারণ হয়ে উঠেছেন ট্রাভিস হেড। রোহিত শর্মা-জাসপ্রিত বুমরাহদের চিন্তায় পুরো অস্ট্রেলিয়া দল একদিকে এবং ট্রাভিস হেড অন্যদিকে। তবে মেলবোর্নে বক্সিং ডে টেস্টের আগে সামান্য স্বস্তির খবর পেয়েছে ভারত। সিরিজের চতুর্থ টেস্টে অনিশ্চিত ট্রাভিস হেড। অস্ট্রেলিয়ার হেড কোচ ম্যাকডোনাল্ড দুর্দান্ত ছন্দে থাকা ব্যাটারের চতুর্থ টেস্টে খেলার ভালো সম্ভাবনাই দেখছেন।

ট্রাভিস হেড তিন টেস্টের পাঁচ ইনিংসে ৪০৯ রান করেছেন। বড় বড় দুই সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। এর আগে ভারতের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন তিনি। গত বছরের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও বিধ্বংসী এক সেঞ্চুরি করেন।

মেলবোর্ন টেস্টের আগে পাঁচে ব্যাট করা বাঁ-হাতি ব্যটার হেডের ঊরুর মাংসপেশিতে টান লেগেছে। তিনি আলাদা অনুশীলন করেছেন। তার দৌড়াতে খুব একটা অসুবিধা হচ্ছে না বলেও জানিয়েছেন অস্ট্রেলিয়া নারী দলের পর পুরুষ দলেও কোচ হয়ে দুর্দান্ত সাফল্য পাওয়া ম্যাকডোনাল্ড।

তিনি বলেন, ‘হ্যা, সে কিছু বিষয়ে কাজ করছে। আপনারা হয়তো নেটে সেটাই দেখে থাকবেন। তাকে নিয়ে আপাতত শঙ্কা নেই। তবে এখনো সে (মেডিকেল বিভাগের) আনুষ্ঠানিক ছাড়পত্র পেয়েছে কিনা নিশ্চিত নই। এখানে আমি তার অনুশীলন দেখিনি। তবে আত্মবিশ্বাসী যে, সে খেলবে। ব্যাট হাতে সে ভালো টাচে আছে। আমার দিক থেকে তার খেলা নিয়ে কোন শঙ্কা নেই।’

মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অভিষেক হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার ১৯ বছর বয়সী ওপেনার স্যাম কনসটাসের। কোচ ম্যাকডোনাল্ড জানিয়েছেন, দলের বৈঠকে তরুণ ওপেনারের খেলার বিষয়টি সকলকে জানিয়েছেন তিনি। যাতে দলের মধ্যে তাকে নিয়ে পরিষ্কার ধারণা থাকে। কনসটাসের ব্যাটিং নিয়ে খুশি বলেও উল্লেখ করেছেন অজি কোচ। তরুণ এই ব্যাটারের প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করার অসাধারণ ক্ষমতা আছে বলেও উল্লেখ করেন তিনি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments