শনিবার, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনরাজ চলে গেলো রাজের মতো: পরীমণি
spot_img
spot_img

রাজ চলে গেলো রাজের মতো: পরীমণি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ। বেশ কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, ভেঙে যাচ্ছে এ দম্পতির সংসার।

ভাঙা-গড়ার গুঞ্জনের মাঝে গত ১০ জুন রাতে পরীমণির বাসায় যান রাজ। ছেলে রাজ্যের ১০ মাস পূর্তি উপলক্ষে একসঙ্গে কেক কাটেন তারা। এসময় তাদের বেশ হাসি-খুশি দেখা যায়। এরপর অনেকে ধারণা করেন, তিক্ততা ভুলে মধুর হয়েছে তাদের সর্ম্পক। কিন্তু এ ধারণা ভুল প্রমাণ করে নিজের অবস্থান পরিষ্কার করলেন পরীমণি। তার ভাষ্যমতে— রাজ সন্তানের সঙ্গে কেক কেটে বাসা থেকে চলে গিয়েছে।

এ নিয়ে গতকাল রাতে পরীমণি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এতে এই অভিনেত্রী লিখেন, ‘আপনাদের মধ্যে অনেকের মতো আমিও খুশি হয়ে যাই খবরের এসব শিরোনাম দেখে! সব ভুলে আবার এক হলেন…। কিন্তু সব কি আর সবসময় এক হয়?’

রাজের সঙ্গে কেক কাটার কারণ ব্যাখ্যা করে পরীমণি লিখেন, ‘আমরা দশ তারিখটা (যেটি আমাদের জীবনের অনেক স্পেশাল দিন। আমাদের বাচ্চার পৃথিবীতে আসার দিন এটি) সেলিব্রেট করেছি মাত্র। আগামী দিনেও করব, যেখানে আমরা জীবনের অন্য কোনো ইস্যু টানব না।’

১০ জুন রাতে কেক কেটে বাসা থেকে চলে যায় রাজ। তা জানিয়ে পরীমণি লিখেন, ‘নয় তারিখ রাতে নানা ভাই ঢাকায় আসেন। তারপর সবাই মিলে এই আয়োজন করি। শুধু নানা ভাই রয়ে গেলেন আমার কাছে। আর রাজ চলে গেলো রাজের মতো…। আশা করি, এটা এখানেই শেষ হবে।

রাজ-পরীমণির সন্তান রাজ্যের দশ মাস পূর্তি উপলক্ষে একসঙ্গে হয়েছিলেন তারা। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখেন তার ভক্তরা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments