ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। রাষ্ট্রপতির গেজেট আজই হবে বলে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে দুপুর ২টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ শেষে এ ফল ঘোষণা করেন নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন। এ সময় তিনি বলেছেন, ‘রাষ্ট্রপতির গেজেট আজই। কারও কোনো অভিযোগ আসেনি। সুষ্ঠু ও সুন্দর ভোট হয়েছে। সেজন্য সকলকে ধন্যবাদ।’
এর আগে, অসুস্থতার কারণে ভোট দিতে না আসার কথা জানিয়ে আগেই ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে চিঠি দেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস ও চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা। স্বতন্ত্র প্রার্থী ব্রাক্ষণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য প্রার্থী রুমিন ফারহানাও ভোটাভুটিতে অনুপস্থিত ছিলেন। আর ভোট দিতে দেখা যায়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ ও জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামকে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments