শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলারোনালদোর হ্যাটট্রিকে আল নাসরের বড় জয়
spot_img
spot_img

রোনালদোর হ্যাটট্রিকে আল নাসরের বড় জয়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সৌদি প্রো লিগে শনিবার রাতে বড় জয় পেয়েছে আল নাসর। ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে তারা ৫-১ গোলে হারিয়েছে আল তাইকে।

১০ জনের আল তাই’র বিপক্ষে প্রথমার্ধে আল নাসর ২-১ গোলে এগিয়ে থাকলে রোনালদো এ সময় কোনো গোল পাননি। বিরতির পর ৩৯ বছর বয়সী পর্তুগীজ তারকা ৬৪, ৬৭ ও ৮৭ মিনিটে গোল করে মৌসুমে তার দ্বিতীয় হ্যাটট্রিক করেন। এই হ্যাটট্রিকে সৌদি প্রো লিগে তার মোট গোল হয় ২৬। যা এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ।

৬৪ মিনিটে সাদিও মানের বাড়িয়ে দেওয়া বল থেকে পোস্টের ডানদিক দিয়ে নিচু শটে গোল করেন রোনালদো। ৬৭ মিনিটে রোনালদোকে রুখতে ব্যর্থ হয় আল তাই’র রক্ষণভাগের খেলোয়াড়রা। সেই সুযোগে কাছ থেকে গোল করে জোড়া গোল পূর্ণ করেন। আর ৮৭ মিনিটে আব্দুলমাজিদ আল-সুলাইহিমের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। তাতে আল নাসর পায় ৫-১ ব্যবধানের বড় জয়।

তার আগে ২০ মিনিটে ওটাভিওর গোলে লিড নেয় আল নাসর। অবশ্য ২২ মিনিটেই সমতা ফেরায় আল তাই। এ সময় তাদের ভির্জিল মিসিদজান গোল করেন। ৩৬ মিনিটে তিনি লাল কার্ড দেখলে দশজনের দলে পরিণত হয় আল তাই। প্রথমার্ধের যোগ করা সময়ে আল নাসরের আব্দুলরহমান ঘারেব গোল করে এগিয়ে নেন দলকে।

এরপর দ্বিতীয়ার্ধে রোনালদোর হ্যাটট্রিকে বড় জয় নিশ্চিত হয় প্রো লিগের নয়বারের চ্যাম্পিয়নদের।

এই জয়ে ২৫ ম্যাচ থেকে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে আল নাসর। সমান ম্যাচ থেকে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল হিলাল।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments