রবিবার, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরলবণের যত ব্যবহার
spot_img
spot_img

লবণের যত ব্যবহার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রান্নায় ব্যবহৃত সব মসলার মধ্যে লবণ সবচেয়ে গুরুত্বপূর্ণ । কারণ এটি ছাড়া রান্না করা অসম্ভব। খাবারের মৌলিক উপাদানগুলির একটি হল লবণ। শরীর সুস্থ রাখতেও প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ লবণের প্রয়োজন। শুধু রান্নার কাজেই নয় লবণের আরও বেশ কয়েকটি উপকারিতা রয়েছে। দৈনন্দিন অনেক কাজে লাগে লবণ। যেমন-

১. ঘরবাড়ি পরিষ্কার রাখেতে লবণের জুড়ি নেই। লেবুর রস বা ভিনেগারের সঙ্গে লবণ মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্ট সহজেই সিঙ্ক, কাটিং বোর্ড, কাউন্টারটপ, মার্বেল মেঝের দাগ পরিষ্কার করবে। থালাবাসনের পোড়া দাগ দূ করতেও কার্যকর এই পেস্ট।

২. পিতলের থালাবাসনের কালচে ভাব দূর করতে লবণ এবং লেবু ব্যবহার করতে পারেন। লবণ এবং বেকিং সোডার মিশ্রণও দিয়ে থালাবাসন পরিষ্কার করতে পারেন। পিতলের সঙ্গে তামার বাসন সহজে পরিষ্কার করে এই পেস্ট।

৩. ফ্রিজের গন্ধ দূর করতেও অত্যন্ত কার্যকর লবণ। একটি পাত্রে লেবু এবং লবণের মিশ্রণ ফ্রিজে রেখে দিন। এতে ফ্রিজের ভিতরের বোটকা গন্ধ দূর হয়ে যাবে।

৪. জুতার গন্ধ দূর করতে চাইলে জুতার মধ্যে লবণ ঢেলে রেখে দিন। এতে ওই গন্ধ দূর হবে।

৫. অনেক সময় বাড়ির সিঙ্কের পাইপ আটকে বন্ধ হয়ে যায়। এমন হলে কয়েক টেবিল চামচ লবণ এবং বেকিং সোডার মিশ্রণ ব্যবহার করতে পারেন। ওই পেস্ট পাইপে ঢেলে ফুটন্ত পানি দিন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments