ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইসলামী ব্যাংকিংয়ের মূল ভিত্তি শরী‘আহ পরিপালনকে ব্যাংকের প্রতিটি কার্যক্রমে আরও সুদৃঢ় করার লক্ষ্যে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি ১৪ অক্টোবর ২০২৬ তারিখে প্রধান কার্যালয়ে “শরী‘আহ কমপ্লায়েন্স ইন ব্যাংকিং অপারেশন্স” শীর্ষক ওয়ার্কশপের আয়োজন করে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মি. রিয়াদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য প্রফেসর ড. আ. ছ. ম. তরিকুল ইসলাম ও মুফতি ড. মোহাম্মদ ইমাম হোসাইন।
প্রফেসর ড. আ. ছ. ম. তরিকুল ইসলাম তাঁর বক্তব্যে ইসলামী ব্যাংকিংয়ে নৈতিক মূল্যবোধ ও উন্নত আচরণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। মুফতি ড. মোহাম্মদ ইমাম হোসাইন ইসলামী ব্যাংকিংয়ে শরী‘আহ পরিপালনের গুরুত্ব, করণীয় ও প্রক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরেন।
ওয়ার্কশপে শাখাভিত্তিক শরী‘আহ অডিটের পর্যালোচনা উপস্থাপন করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সিদ্দিকুর রহমান, যিনি অনুষ্ঠানটি সঞ্চালনাও করেন। শুভেচ্ছা বক্তব্য দেন উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ জাবেদুল আলম।
প্রধান কার্যালয়ের শরী‘আহ সেক্রেটারিয়েট ডিভিশনের কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের প্রধানগণ ওয়ার্কশপে উপস্থিত ছিলেন। পাশাপাশি দেশের বিভিন্ন শাখার শাখাপ্রধান, ম্যানেজার অপারেশন্স এবং ইনভেস্টমেন্ট ইনচার্জগণ অংশ নেন। এর মাধ্যমে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে শীর্ষ ব্যবস্থাপনা ও শরী‘আহ বিশেষজ্ঞদের সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ


































Recent Comments