ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ৫১৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৪২ রান নিয়ে চতুর্থ দিনের সূচনা করে বাংলাদেশ। ম্যাচ জিততে বাকি দুদিন স্বাগতিকদের প্রয়োজন আরও ৩০৬ রান।

প্রথম ইনিংসে গোল্ডেন ডাক হাঁকিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এ কারণে দারুণ সমালোচিত হয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে অবশ্য সেই ধারা থেকে বের হয়েছেন বাঁহাতি এই ওপেনার। তৃতীয় দিনে ভালো শুরুর পর চতুর্থ দিনও বেশ আত্মবিশ্বাস নিয়েই দিন শুরু করেছেন তিনি।এবং হাফ সেঞ্চুরিও তুলে নেন শান্ত। টেস্ট ক্যারিয়ারে এটি তার তৃতীয় হাফ সেঞ্চুরি। ১০৯ বলে হাফ সেঞ্চুরির দেখা পান শান্ত।
তার সঙ্গে সমানতালে ব্যাট চালাচ্ছেন জাকির হাসান। শান্তর পর হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন জাকির হাসানও। অভিষেক টেস্টেই ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। লাঞ্চ থেকে ফিরেও ভালো খেলছিলেন শান্ত। কিন্তু বেশীক্ষণ টিকতে পারেননি তিনি।
ডেইরি শেয়ারবাজার ডটকম/ই.
























Recent Comments