শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাশালগম স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী
spot_img
spot_img

শালগম স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শীতকালীন সবজির মধ্যে শালগম অনেকেরই প্রিয়।বেশিরভাগ মানুষ একে খান টেস্টের জন্য, আর এই শালগম শারীরিকভাবে বেশ উপকারী। পুষ্টিবিদ এবং বিশেষজ্ঞ ডা লভনীত বাত্রা বলছেন, এটি শরীরকে সুস্থ রাখতে দারুণ ভূমিকা পালন করে।

উচ্চ রক্তচাপ কমায়। এতে ডায়েটারি নাইট্রেট থাকার কারণে রক্ত কোষগুলিকে ভাল পরিমাণে সবকিছুই সরবরাহ করে। যে কারণেই, উচ্চ রক্তচাপের মত সমস্যা দূরে যায়।

চোখের সমস্যায় শালগম উপকারি। এতে অ্যান্টিঅক্সিডেন্ট লুটেইন প্রচুর পরিমাণে থাকে। ছানি পড়ার মত সমস্যা, ম্যাকুলার ডিজেনারেশন এইসব চোখের সমস্যা থেকে রেহাই দিতে পারে।

এটি ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এতে পর্যাপ্ত পরিমাণে গ্লুকোসিনোলেটস থাকে। এটি এক ধরনের প্রাকৃতিক কেমিক্যাল যেটি সব রকমের ক্যান্সার রোধ করতে কাজ করে।

এটিতে ভাল পরিমাণে লিপিড থাকে, যেটি মেটাবোলিজম ঘাটতি হ্রাস করে। ফ্যাটের মাত্রা কমায়, তাই ওজন ঠিক রাখতে এটি বেশ কার্যকরী। পাশাপাশি এই সবজি ব্লাড সুগারকে আয়ত্বে রাখে।

এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যেগুলি হজমে সাহায্য করে। কোলন পরিস্কারে সাহায্য করে, জলের মাত্রা ধরে রাখে। তাই পেটের সমস্যা খুব একটা দেখা যায় না। এক কথায় পাচনতন্ত্রের নানান সমস্যা দুর করে থাকে।

কিছু সংখ্যক লোক আছেন যারা শালগম খেতে চাননা। কিন্তু স্বাস্থ্যের কথা চিন্তা করে আজ থেকে ইচ্ছে না করলেও শালগম খেতে পারেন। শালগম কুচি করে চিংড়ি দিয়ে ভাজি, শালগম দিয়ে মাংসের তরকারি অথবা শালগমের ভর্তা যে কেউ হাত চেটে খাবে, তাই যারা শালগম খেতে চাননা তারা এভাবেও খেতে পারেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments