শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাশুরুর দুই ঘন্টা বেশ গুরুত্বপূর্ণ: সাকিব আল হাসান
spot_img
spot_img

শুরুর দুই ঘন্টা বেশ গুরুত্বপূর্ণ: সাকিব আল হাসান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজে প্রথম ম্যাচে চট্টগ্রামের মাঠে ১৮৮ রানে হেরে সিরিজে বিশাল ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে হলে ঢাকায় দ্বিতীয় টেস্টে জয়ের বিকল্প ছাড়া কোন পথ নেই টাইগারদের সামনে।

মিরপুর শের-ই-বাংলার জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টা ৩০ মিনিটে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুরের উইকেট দেখেই টস জিতে আগে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। টস জিতে ব্যাটিং নেওয়ার বিষয়ে সাকিব বলেন, শুরুর দুই ঘন্টা বেশ গুরুত্বপূর্ণ। এই দুই ঘন্টা দেখেশুনে পার করতে পারলে আরও ভালো করা যাবে।

মিরপুরের উইকেট সাধারণত ব্যাটিংয়ের জন্য ভালো। এছাড়া শেষের দিকে স্পিনারদেরও সাহায্য করবে উইকেট। টস হেরে ভারতের অধিনায়ক লোকেশ রাহুল বলেন, টস জিতলে আমরাও ব্যাটিং নিতাম। উইকেটটা অবশ্য একটু বিভ্রান্তিকর লাগছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments