শুক্রবার, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনসংরক্ষিত আসনে মনোনয়ন ফরম কিনবেন অপু বিশ্বাস
spot_img
spot_img

সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম কিনবেন অপু বিশ্বাস

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢালিউড কুইন’ অপু বিশ্বাস এক দশকের বেশি সময়ে প্রায় ১০০টি সিনেমায় অভিনয় করেছেন। দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসাসফল সিনেমা।

অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক মাঠে সরব হয়েছেন অপু বিশ্বাস। জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিতেও দেখা গেছে তাকে। এবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম কিনবেন বলে রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন অপু বিশ্বাস।

আগামীকাল (৬ ফেব্রুয়ারি) বেলা ১২টায় মনোনয়নপত্র ক্রয় করবেন অপু বিশ্বাস। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, ‘নিজেকে রাজনীতির সঙ্গে জড়ানো ও মুক্তিযুদ্ধের স্বপক্ষে থাকতে পারা আমার জন্য বিশাল সৌভাগ্য বলে মনে করি। মনোনয়ন ফরম সংগ্রহ করব বাকিটা উপরওয়ালার ইচ্ছা।

‘আমি নারী ও শিশুদের নিয়ে কাজ করতেই রাজনীতির মাঠে নেমেছি। আমি বুঝি একজন নারীকে কতটা সমস্যায় পড়তে হয়। নারী ও শিশুদের বিভিন্ন সমস্যায় তাদের পাশে দাঁড়াতে চাই। আমাদের মমতাময়ী মা মাননীয় প্রধানমন্ত্রী যাকে যোগ্য মনে করবেন তাকেই কাজ করার সুযোগ দেবেন।’ বলেন অপু বিশ্বাস।

অপু বিশ্বাস অভিনীত ‘ট্র্যাপ’ ও ‘ছায়াবৃক্ষ’ সিনেমা ভালোবাসা দিবসে মুক্তি পাবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments