
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের পতনে চলছে লেনদেন। এদিন লেনদেনের শুরু থেকেই সূচকে উত্থান-পতন লক্ষ করা যায়। বৃহস্পতিবার লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৮২ কোটি টাকা।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৩৯৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১০১৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৬২ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৮টির, দর কমেছে ১৯২টির এবং দর পরিবর্তীত রয়েছে ৫৪টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৮২ কোটি ৮৭ লাখ ৮৯ হাজার টাকা।
এর আগের কার্যদিবস একই সময় ডিএসইর ব্রড ইনডেক্স ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪৪৮৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১০৪০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৪৮৯ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ২২৮ কোটি টাকা।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ১৩৯ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ১৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৭টির, দর কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৫ কোটি ৫৬ লাখ ৭৩ হাজার টাকা।





























Recent Comments