বুধবার, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়সব এমপিকে নিজ নিজ এলাকায় গিয়ে অবস্থান নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
spot_img
spot_img

সব এমপিকে নিজ নিজ এলাকায় গিয়ে অবস্থান নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় গিয়ে অবস্থান নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জানা গেছে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তিনি এ নির্দেশ দিয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। সরকারিসেবা

বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর আড়াইটায় শুরু হওয়া বৈঠকে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন।

বৈঠক সূত্রে জানা গেছে, দেশের চলমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় অবস্থান নিতে বলেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোরও নির্দেশনা দিয়েছেন তিনি।

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিশেষ করে গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে দলের পরবর্তী করণীয় নিয়েও বৈঠকে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, বুধবার দুপুর আড়াইটায় শুরু হয়ে বিকেল ৩টা ৫৫ মিনিটে বৈঠক শেষ হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments