ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৬.৮১ শতাংশ। এছাড়াও এ্যাপেক্স ট্যানারি লিমিটেড ৫.২৪ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড ৩.৪০ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে উঠে এসেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, লিগ্যাসি ফুটওয়্যার, মেঘনা কনডেন্সড মিল্ক, অ্যাডভেন্ট ফার্মা, নিটল ইন্স্যুরেন্স এবং পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments