ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ২৬ থেকে ৩০ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত এই পাচঁ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৪৮ দশমিক ৫৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৯৩.৯০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কেপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ০১ এর ইউনিট দর বেড়েছে ২৭ দশমিক ৪৭ শতাংশ। ফান্ডটির সমাপনী মূল্য ছিল ১১.৬০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে পেনিনসুলা চিটাগংয়ের শেয়ার দর বেড়েছে ২৪ দশমিক ৫৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৫.২০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–শাহজিবাজার পাওয়ারের ১৪.৫৮ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ১৪.৫১ শতাংশ, হাক্কানী পাল্প অ্যান্ড পেপারের ১৪.০৮ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ১৩.৮৪ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ার-এর ১৩.৪৫ শতাংশ, রানার অটোমোবাইলসের ১৩.০১ শতাংশ এবং সালভো কেমিক্যালের ১২.৬৩ শতাংশ দর বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/শে
































Recent Comments