শনিবার, ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদসাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যারা
spot_img
spot_img

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যারা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে (০৪-০৮ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে অ্যাপেক্স ফুডসের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ২৬.৬৬ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ২৫৯ টাকা ২০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩২৮ টাকা ৩০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৬৯ টাকা ১০ পয়সা। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ল্যাম্পস (বিডি ল্যাম্পস)। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ২২৮ টাকা ১০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৬৭ টাকা ১০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩৯ টাকা বা ১৭.১০ শতাংশ।

দর বৃদ্ধির তালিকার তৃতীয় স্থানে রয়েছে আজিজ পাইপস। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৭৬ টাকা ৪০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৮৬ টাকা ৩০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৯ টাকা ৯০ পয়সা বা ১২.৯৬ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে সোনালী লাইফ ইনস্যুরেন্সের ১২.৪৬ শতাংশ (৯০ টাকা ৭০ পয়সা থেকে ১০২ টাকা), সোনালী আঁশের ১২.২৯ শতাংশ (২১৮ টাকা থেকে ২৪৪ টাকা ৮০ পয়সা), ডেসকোর ১১.৯৫ শতাংশ (২২ টাকা ৬০ পয়সা থেকে ২৫ টাকা ৩০ পয়সা), ইস্টার্ন ক্যাবলসের ১১.৭৫ শতাংশ (১১৮ টাকা ৩০ পয়সা থেকে ১৩২ টাকা ২০ পয়সা), শ্যামপুর সুগার মিলসের ৯.৫৪ শতাংশ (২৮৭ টাকা ৩০ পয়সা থেকে ৩১৪ টাকা ৭০ পয়সা), অলটেক্স ইন্ডাষ্ট্রিজের ৯.৫২ শতাংশ (২৩ টাকা ১০ পয়সা থেকে ২৫ টাকা ৩০ পয়সা) এবং সমতা লেদার কমপ্লেক্সের ৮.৯০ শতাংশ (৯৬ টাকা ৬০ পয়সা থেকে ১০৫ টাকা ২০ পয়সা)।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments