ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: চলতি মাসের ১৬ জুলাই থেকে ২০ জুলাই, ২০২৩ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে অধিকাংশ খাতে দর বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ ২০ খাতের মধ্যে ১১ খাতে দর বেড়েছে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সাপ্তাহটিতে সাধারণ বীমা খাতে দর সবচেয়ে বেশি বেড়েছে। এ খাতে দর বেড়েছে ১০.৮ শতাংশ। এদিকে পাট খাতে ৭ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় এবং আইটি খাতে ১ শতাংশ দর বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
সাপ্তাহিক রিটার্নে আরোও দর বেড়েছে সিমেন্ট খাতে, ট্যানারি খাত, বিবিধ খাত, ব্যাংক খাত, ভ্রমণ খাত, প্রকৌশল ও বস্ত্র খাত এবং মিউচ্যুয়াল ফান্ড খাত।
এছাড়া জীবন বীমা, সিরামিক, সেবা, কাগজ, জ্বালানি বিদ্যুৎ, খাদ্য ও আর্থিক খাতে দর কমেছে। বাকি ৪টি খাতে দর অপরিবর্তিত রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আই.


























Recent Comments