
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ২০৬ কোটি ৭৬ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ১৬২ কোটি ৮৫ লাখ টাকা লেনদেন হয় এবং ফু-ওয়াং ফুডস লিমিটেড ১৩৮ কোটি ১৮ লাখ ৮ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানি গুলো হচ্ছে- খুলনা প্রিন্টিং, ইভিন্স টেক্সটাইল, কর্নফুলি ইন্স্যুরেন্স, আফতাব অটোমোবাইলস, মালেক স্পিনিং, খান ব্রাদাস এবং অলিম্পিক এক্সেসরিস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম আর.


































Recent Comments