বুধবার, ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের নো ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের নো ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে ফান্ডটির ট্রাস্টি কমিটি। গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ফান্ডটির ইউনিটহোল্ডারদের কোনো লভ্যাংশ দেওয়া হবে না।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকালে অনুষ্ঠিত ট্রাস্টি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়।

ফান্ড ম্যানেজার সিএপিএম কোম্পানী লিমিটেড সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, সর্বশেষ বছরে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৬ কোটি ৭৭ লাখ টাকা নিট মুনাফা হয়েছে। এ সময়ে ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ১ টাকা ৩৫ পয়সা। আগের বছর ইউনিট প্রতি ১ টাকা ১৫ পয়সা লোকসান হয়েছিল। টানা দুই বছর লোকসানের পর সর্বশেষ বছরে মুনাফা হলেও প্রভিশন পরবর্তী মুনাফার বিষয়টি বিবেচনায় নিয়ে ট্রাস্টি কমিটি লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেয়।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে ক্রয় মূল্যে ফান্ডটির প্রতি ইউনিটের সম্পদ মূল্য ছিল ১০ টাকা ৯৭ পয়সা। ওইদিন বাজার মূল্যে ফান্ডের প্রতি ইউনিটের মূল্য ছিল ৯ টাকা ১ পয়সা।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments