রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওসুব্রা সিস্টেমের কিউআইও বাতিল
spot_img
spot_img

সুব্রা সিস্টেমের কিউআইও বাতিল

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: এসএমই প্লাটফর্মে তালিকাভুক্তির জন্য আবেদন করা সুব্রা সিস্টেম লিমিটেডের কিউআইও (কোয়ালিফাইড ইনভেস্টর অফার) আবেদন বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বানকো সিকিউরিটিজের দুই পরিচালক ওই আইটি কোম্পানিতেও পরিচালক পদে থাকায় কিউআইও আবেদন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) সুব্রা সিস্টেম লিমিটেডকে বিএসইসি এ সংক্রান্ত চিঠি দিয়েছে। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড।

সূত্র মতে, শেয়ারবাজারের আইটি খাতে তালিকাভুক্ত হওয়ার জন্য সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনে আবেদন করে সুব্র সিস্টেম। তবে আইটি খাতে তালিকাভুক্ত হতে না পেরে পরে কোয়ালিফাইড ইনভেস্টর অফারের মাধ্যমে এসএমই প্লাটফর্মে তালিকাভুক্ত হতে আবেদন করে প্রতিষ্ঠানটি। নিয়ন্ত্রক সংস্থা প্রতিষ্ঠানটির কিউআইও আবেদন গ্রহণ করে। পরবর্তীতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দেওয়া এক প্রতিবেদনের মাধ্যমে জানতে পারে- বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের অভিযোগে লেনদেন বন্ধ থাকা বানকো সিকিউরিটিজের দুইজন পরিচালক সুব্র সিস্টেমেরও পরিচালনা পর্ষদে রয়েছেন। এ দুই পরিচালক নিজেদের শেয়ার বিক্রি করতে চাইছেন। এমন অবস্থায় সুব্র সিস্টেম লিমিটেডের কিউআইও আবেদন বাতিল করে বিএসইসি।

বিএসইসির সহকারী পরিচালক মো. আরিফুল ইসলামের সই করা ওই চিঠিতে বলা হয়, বিনিয়োগকারীদের স্বার্থে ১২ কোটি টাকার শেয়ার ইস্যু করার জন্য সুব্র সিস্টেমের আবেদনে সম্মতি দেওয়ার অবস্থানে নেই কমিশন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments