ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ১৯ আগস্ট, ২০২৫ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে চলছে লেনদেন। । এদিন বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১ টা ১২ মিনিট পর্যন্ত ডিএসইতে ৩৬৫ কোটি ৭৯ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৩.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪০৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৮৪ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ২.৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ০৯৯ পয়েন্টে।
ডিএসইতে ৩৯২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৩ টির, কমেছে ১৫১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮ টির।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ১৫ কোটি ৭৩ লাখ ২০ হাজার ৬৭৬ টাকার শেয়ার লেনদেন হয়েছ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ
































Recent Comments