রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়সেপ্টেম্বরে চালু হচ্ছে পদ্মা সেতুর রেলপথ
spot_img
spot_img

সেপ্টেম্বরে চালু হচ্ছে পদ্মা সেতুর রেলপথ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের রেললাইনের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। সেতুর ৮৮ শতাংশ কাজ শেষ। আগামী সেপ্টেম্বরে ঢাকা থেকে ভাঙা রেলপথ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানা গেছে।

পদ্মা সেতু রেললিংক প্রকল্পের সহকারী প্রকৌশলী শাদমান শাহরিয়ার বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর মাসে ঢাকা-ভাঙা রেলপথ উন্মুক্ত করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলপথ উদ্বোধন করার পর সর্বসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের রেলপথ নির্মাণের কাজ ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ৭৯.৩৩ শতাংশ ও মাওয়া থেকে ভাঙা পর্যন্ত ৯৪.৯০ শতাংশ শেষ হয়েছে। দুই অংশ মিলিয়ে রেলপথ প্রকল্পের কাজ শেষ হয়েছে ৮৮ শতাংশ।

এর আগে, গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments