ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে আইসিবি এমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড। আজ ফান্ডের ইউনিট দর বেড়েছে ০.৭ টাকা বা ১২.৫০ শতাংশ।

তথ্যমতে, সোমবার ফান্ডটির ইউনিট সর্বশেষ ৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন ফান্ডটির ৪০০ বারে ২৪ লাখ ৫৩ হাজার ৯৬০টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৫৬ কোটি টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দেশ গার্মেন্টস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১২ টাকা ৩ পয়সা বা ৯.৯৫ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৩৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৪১১ বারে ৭৪ হাজার ৩৬৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯০ কোটি ৪১ লাখ ৮৩ টাকা।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। আজ কোম্পানিটির দর ২ টাকা বা ৯.৮০ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২২ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- নর্দাণ জুট, স্টাইল ক্রাফট, বেক্সিমকো, আজিজ পাইপস, ন্যাশনাল টি, এপেক্স ফুটওয়ার ও এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম এইচ


































Recent Comments