ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ৮ জুলাই, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির মোট ৩৭ কোটি ৬৭ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে ফারইস্ট নিটিংয়ের আজ ২৫ কোটি ৬৩ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং ওরিয়ন ফার্মার ২৩ কোটি ৫৯ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছে।
এছাড়া এ তালিকায় আরও রয়েছে- এশিয়াটিক ল্যাব, বিচ হ্যাচারি, আফতাব অটো, সালভো কেমিক্যাল, বিএটিবিসি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.


































Recent Comments