শুক্রবার, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকসৌদিতে ৭ বছর পর দূতাবাস চালু করেছে ইরান
spot_img
spot_img

সৌদিতে ৭ বছর পর দূতাবাস চালু করেছে ইরান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সৌদি আরবে দীর্ঘ ৭ বছর পর পুনরায় দূতাবাস চালু করেছে ইরান। কূটনৈতিক সম্পর্কে ফাটলের কারণে দূতাবাস বন্ধ করে দিয়েছিল ইরান।মঙ্গলবার সৌদির রাজধানী রিয়াদে দূতাবাস চালু উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলিরেজা বেগদালি এবং জেদ্দায় নিযুক্ত ইরানের প্রতিনিধি হাসান জারনগর আবরগৌই। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, বুধবার সৌদির বন্দর নগরী জেদ্দায়ও দূতাবাস চালু করতে পারে ইরান।

গত সোমবার সৌদি আরবে ফের কূটনৈতিক মিশন চালু করার ঘোষণা দেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। এর আগে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস বৈঠকের ফাঁকে ইরান ও সৌদির শীর্ষ কূটনীতিকরা বৈঠক করেছিলেন।

পারস্য উপসাগরীয় দেশ ইরাক এবং ওমানের মধ্যস্থতায় দুই বছরের আলোচনার পর মার্চ মাসে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করতে সম্মত হয় ইরান। আলোচনার চূড়ান্ত পর্বে মধ্যস্থতা করেছিল চীন।

জানা গেছে, ইরানে ফের দূতাবাস চালুর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। তবে কবে নাগাদ চালু করতে পারে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

২০১৬ সালের জানুয়ারিতে সৌদি শিয়া ধর্মগুরু শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বিক্ষুব্ধ জনতার হামলার পরে তেহরানে দূতাবাস বন্ধ করে দেয় সৌদি আরব।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments