
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: এসএমই প্লাটফর্মে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া স্টার অ্যাডহেসিভ লিমিটেডের কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) এর তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটিতে আবেদন শুরু হবে আগামী ২৭ মার্চ। যা চলবে ৩১ মার্চ পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ১৫ ফেব্রুয়ারি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির কিউআই আবেদন অনুমোদন করেছে।
বিএসইসি সূত্র জানায়, কোম্পানিটি কিউআইও এর মাধ্যমে অভিহিত মূল্য ১০ টাকা দামে ৫০ লাখ শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে বাজার থেকে ৫ কোটি টাকা সংগ্রহ করবে।
কিউআইও’র মাধ্যমে উত্তোলন করা টাকা কারখানা সংস্কার, চলতি মূলধনের চাহিদা পূরণ ও ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয় করবে।
গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত বছরে কোম্পানিটির বেসিক শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৫ পয়সা। আর ডাইলুটেড ইপিএস ছিল ১ টাকা ৮০ পয়সা।
পুন:মূল্যায়ন সঞ্চিতি ছাড়া ৩০ জুন ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৫৬ পয়সা।
এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments