
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) আবেদনের প্রেক্ষিতে সিকিউরিটিজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোর মার্জিন হিসাবের পুন:মূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির বিপরীতে রক্ষিতব্য প্রভিশন রাখার মেয়াদ বাড়ানো হয়েছে। আজ অনুষ্ঠিত কমিশনের ৭৩২তম সভায় অনাদায়কৃত ক্ষতির বিপরীতে রক্ষিত প্রভিশনের মেয়াদ আরো এক বছর বাড়িয়ে ২০২৩ সাল পর্যন্ত করা হয়েছে। কোভিড-১৯ মহামারীর প্রেক্ষিতে এই মেয়াদ বাড়ানো হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
সূত্র আরো জানা যায়, হাউজগুলোর নিজস্ব ও মক্কেলের পোর্টফোলিওতে ২০২০ সালের পুন:মূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির বিপরীতে রক্ষিত প্রভিশন না রাখার সুযোগও গ্রহণ করতে পারে। তবে এক্ষেত্রে আইএফআরএস যথাযথাবে অনুসরণ করতে হবে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি





























Recent Comments