ডেইলি শেয়ারবাজার ডেস্ক: স্বদেশী চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশের প্রধান কোচ হওয়ায় রোমাঞ্চিত স্পিন কোচ রঙ্গনা হেরাথ। হাথুরুসিংহের অধীনে হেরাথ শ্রীলঙ্কার জার্সিতে খেলেছেন, এবার একই সঙ্গে কাজ করবেন কোচ হিসেবে।

হাথুরুসিংহে কোচ হওয়ায় বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল বলে হেরাথ মনে করেন। হাথুরুসিংহেকে নিয়ে এক প্রতিক্রিয়ায় রোববার (১৯ ফেব্রুয়ারি) এই কথা বলেন মিরাজ-তাইজুলদের গুরু।
হেরাথ বলেন, ‘চন্ডিকা এর আগে বাংলাদেশে কাজ করেছেন। ওই সময় ভালো করেছেন, সাফল্যও পেয়েছেন। আমার ক্ষেত্রে বলবো, আমি তার সঙ্গে খেলেছি, তার কোচিংয়েও খেলেছি। তো এদিক থেকে তার ব্যাপারে আমার ফিডব্যাক ইতিবাচক এবং আমি আত্মবিশ্বাসী, বাংলাদেশ ক্রিকেট তার মাধ্যমে উপকৃত হবে।’
দ্বিতীয় মেয়াদের বাংলাদেশের কোচ হিসেবে আগামীকাল ঢাকায় আসার কথা রয়েছে হাথুরুসিংহের। এবার তিন সংস্করণে প্রধান কোচ হিসেবে তিনি দুই বছর কাজ করবেন। এর আগেরবার ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ৩ বছর সাকিবদের কোচ হিসেবে ছিলেন হাথুরুসিংহে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

































Recent Comments