ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতে বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স আগের দিন শেয়ারের ক্লোজিং দর ছিল ৬ টাকা ৭০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৬ টাকা ৭০ পয়সা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭.৩০ টাকা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ০.৬ টাকা বা ৮.৯৬ শতাংশ বেড়েছে।
এদিকে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৬ টাকা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ০.৫ টাকা বা ৯.০৯ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

































Recent Comments