ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতে বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আইসিবি ইসলামিক ব্যাংকের আগের দিন শেয়ারের ক্লোজিং দর ছিল ৫ টাকা। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৫.৫০ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে৫.৫০ টাকা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ০.৫ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। স্ট্যান্ডার্ড সিরামিকের সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ১৬০.৪০ টাকা। সেই হিসেবে আজ কোম্পানিটির শেয়ার দর ১৪.৫০ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে।
এদিকে মেঘনা কনডেন্সড মিল্ক লিমিটেডের সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৩৮.৮০ টাকা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৫০ টাকা বা ৯.৯২ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

































Recent Comments