বৃহস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলা৬০ রানের বড় জয়ে ব্যাটিং-বোলিংয়ের প্রস্তুতিটাও ভালোই সেরেছে বাংলাদেশ দল।
spot_img
spot_img

৬০ রানের বড় জয়ে ব্যাটিং-বোলিংয়ের প্রস্তুতিটাও ভালোই সেরেছে বাংলাদেশ দল।

বাংলাদেশ একাদশকে নেতৃত্ব দেন লিটন দাস

বাংলাদেশ একাদশকে নেতৃত্ব দেন লিটন দাস
অধিনায়কত্বের বাড়তি দায়িত্ব লিটনের ব্যাটেও যেন রান এনে দিল। ৩৩ বলে ৫৩ রানের দারুণ এক ইনিংস খেলেন জাতীয় দলের এই ওপেনার। মোহাম্মদ নাঈমকে নিয়ে লিটন প্রথম উইকেট জুটিতে গড়েন ১০২ রানের জুটি। স্বেচ্ছায় অবসরে যাওয়ার আগে নাঈমও ফিফটি করেছেন। আর তাতে ২০৭ রানের বড় পুঁজি পেয়ে যায় বাংলাদেশ দল।

কাল ইনিংসের শুরু থেকেই ওমান ‘এ’ দলের বোলারদের ওপর চড়াও হন লিটন। ভালো উইকেটে শট খেলার স্বাধীনতা পেয়ে নিজের দক্ষতা দেখাতে কোনো কার্পণ্য দেখাননি। ৩২তম বলে চার মেরে পঞ্চাশ পেরিয়েছেন। পরের বলেই দুর্দান্ত এক ক্যাচে হয়েছেন আউট। তবে আউট হওয়ার আগেই ৬টি চার ও একটি ছক্কায় ৫৩ রান হয়ে গেছে তাঁর। তিনে নামা সৌম্য সরকারের সুযোগ ছিল দ্রুত কিছু রান যোগ করার। কিন্তু সে চেষ্টায় ৮ বলে ৮ রান করে আউট হন এই বাঁহাতি।

এ সময়টায় ভরসা হয়ে ক্রিজে টিকে থাকেন ওপেনার নাঈম। উইকেট পড়ায় রানের গতি কমলেও এক প্রান্ত ধরে ছিলেন এই বাঁহাতি। নুরুল হাসান এসে চার-ছক্কা মারা শুরু করলে স্বেচ্ছায় অবসরে যাওয়ার সুযোগ মেলে নাঈমের। ৫৩ বলে ৬৩ রান করতে ৩টি চার ও ২টি ছক্কা মারেন এই উদ্বোধনী ব্যাটসম্যান।

বিশাল রানের চাপ ওমান ‘এ’ দলের জন্য কঠিনই হওয়ার কথা ছিল। হয়েছেও তাই। বাংলাদেশি বোলিংয়ের সামনে স্বাগতিকদের ইনিংস বেশি দূর এগোয়নি। সাইফউদ্দিন ২টি, মেহেদী ও নাসুম ১টি করে উইকেট নিয়েছেন। ৪ ওভারে ৩০ রান দিয়ে ইনিংসে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন শরীফুল।

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments