বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঈদ পরবর্তী গত দুই সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৬ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।


প্রতিষ্ঠানগুলো হচ্ছে-

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচিত বছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৫১ পয়সা। আগের বছর ব্যাংকটির ইপিএস ছিল ১ টাকা ৯ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৮৯ পয়সা।

আগামী ২০ জুলাই ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ জুন।

এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ড: প্রতিষ্ঠানটি গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে।

সর্বশেষ বছরে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় হয়েছে ১ টাকা।

গত ৩১ মার্চ, ২০২২ তারিখে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১.২৩ টাকা।

এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড: প্রতিষ্ঠানটি গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে।

সর্বশেষ বছরে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় হয়েছে ১ টাকা।

গত ৩১ মার্চ, ২০২২ তারিখে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১.৮৩ টাকা।

ভ্যানগার্ড এএমএল গ্রোথ ফান্ড: প্রতিষ্ঠানটি গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে।

সর্বশেষ বছরে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় হয়েছে ২.৬৯ টাকা।

গত ৩১মার্চ, ২০২২ তারিখে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪.১০ টাকা।

এশিয়া ইন্সুরেন্স লিমিটেড: কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থ বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২১ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৩৪ পয়সা।

কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬ টাকা ৫৭ পয়সা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৬ টাকা ৮৩ পয়সা।

আগামী ২৬ জুলাই, ২০২২ তারিখ দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ জুন।

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড: কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থ বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩২ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৫৪ পয়সা।

কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৩১ পয়সা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৮৭ পয়সা(নগেটিভ)।

আগামী ২৯ জুন, ২০২২ তারিখ সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ মে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments