ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ২০২৬/২৭ মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা রাফিনিয়া যেন নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন। রেসিং সান্তান্দারের বিপক্ষে হ্যাটট্রিক করে বার্সেলোনার এই ফরোয়ার্ড জায়গা করে নিয়েছে ক্লাবটির রেকর্ড বইয়ে। যেখানে রয়েছেন লিওনেল মেসির মতো কিংবদন্তিও।
রেসিংয়ের বিপক্ষে জয়ে তিনটি গোল করেন রাফিনিয়া। বিরতির আগে পেনাল্টি থেকে গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধে স্পটকিক থেকে আরও একবার গোলের দেখা পান ব্রাজিলিয়ান তারকা। এরপর তৃতীয় গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক।
এই হ্যাটট্রিকের ফলে লা লিগায় মাত্র ছয় ম্যাচে রাফিনিয়ার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯-এ। আর তাতেই জায়গা করে নিয়েছেন অভিজাত এক তালিকায়।
মৌসুমের প্রথম ছয় লা লিগা ম্যাচে ৯ বা তার বেশি গোল করা খেলোয়াড়দের তালিকায় রাফিনিয়ার আগে সর্বশেষ ছিলেন লিওনেল মেসি। ২০১৭/১৮ মৌসুমে একই কীর্তি গড়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। অর্থাৎ, মেসির পর বার্সেলোনার প্রথম খেলোয়াড় হিসেবে মৌসুমের প্রথম ছয় ম্যাচে অন্তত ৯ গোল করলেন রাফিনিয়া।
গত ৬০ বছরে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমের প্রথম সাত ম্যাচে অন্তত ৯ গোল করা খেলোয়াড়দের তালিকাতেও রাফিনিয়া জায়গা করে নিয়েছেন। এই তালিকায় মেসি তিনবার কীর্তি গড়েছেন। ২০১২/১৩ মৌসুমে ১০ গোল করার পাশাপাশি ২০১৩/১৪ ও ২০১১/১২ মৌসুমে করেছিলেন ৯ গোল। ১৯৯৬/৯৭ মৌসুমে ৯ গোল করেছিলেন রোনালদো নাজারিও।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments