ডেইলি শেয়ারবাজার ডেস্ক: লিওনেল মেসির মাইলফলকের ম্যাচে আরও একটি শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। ক্যাম্পেওনেস কাপের ফাইনালে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে ট্রফি ঘরে তুলেছে মেজর লিগ সকারের দলটি।
ম্যাচের ২৪ মিনিটে লুইস সুয়ারেজের ক্রস থেকে হেডে গোল করেন মেসি। ইন্টার মায়ামির হয়ে এটি ছিল তার শততম গোল। ক্লাবটির জার্সিতে ১১৫ ম্যাচে এই মাইলফলকে পৌঁছান আর্জেন্টাইন তারকা।
৮১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্যাসেমিরো। মেসির নেওয়া কর্নার থেকে হেডে গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। সবশেষ পাঁচ ম্যাচে এটি তার চতুর্থ গোল, যার সবগুলোই এসেছে হেড থেকে।
ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর তিন বছরের মধ্যে একাধিক শিরোপা জিতেছেন মেসি। ২০২৩ সালে লিগস কাপ, ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড এবং ২০২৫ সালে এমএলএস কাপ জয়ের পর এবার তার সংগ্রহে যোগ হলো ক্যাম্পেওনেস কাপ।
বার্সেলোনার হয়ে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগসহ একাধিক ট্রফি জেতার পাশাপাশি পিএসজির হয়ে দুটি লিগ শিরোপা রয়েছে মেসির। আর্জেন্টিনার হয়ে তিনি জিতেছেন দুটি কোপা আমেরিকা ও ২০২২ বিশ্বকাপ।
সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ৩৯ বছর বয়সী মেসি। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচটিই ছিল জাতীয় দলের জার্সিতে তার শেষ উপস্থিতি। আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করে আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক ম্যাচ ও গোলের রেকর্ড নিয়ে অধ্যায় শেষ করেছেন তিনি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments